Loading Azizul Law Academy...
আইনি বিষয় অনুযায়ী সাজানো প্রশ্ন অনুশীলন করুন
আপনি শুধু ১টি বিষয় দেখতে পাচ্ছেন। সব 7টি বিষয় অ্যাক্সেস করতে সাবস্ক্রিপশন নিন।
দেওয়ানি কার্যবিধি ১৯০৮ প্রকাশিত হয় ১৯০৮ সালের ২১ মার্চ এবং কার্যকর হয় ১৯০৯ সালের ১লা জানুয়ারি। এটি ১৯০৮ সালের ৫ নং আইন এবং এটি একটি পদ্ধতিগত আইন। এই আইনে মোট ১৫৮টি ধারা এবং ৫১টি আদেশ ছিল কিন্তু ১৯১৪ ও ১৯৭৩ সালে যথাক্রমে এই আইনের সর্বশেষ ৩টি ধারা যথা- ধারা ১৫৬, ১৫৭ ও ১৫৮ এবং ১৯৪৯ সালে সর্বশেষ আদেশ নং ১৫১ বাতিল হওয়ায় বর্তমানে সর্বশেষ ধারা সংখ্যা ১৫৫ এবং আদেশ সংখ্যা ১৫০।
সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণীত ও প্রকাশিত হয় ১৮৭৭ সালে এবং এটি কার্যকর করা হয় ১৮৭৭ সালের ১লা মে হতে । এটি ১৮৭৭ সালের ১ নং আইন এবং এতে মোট ৫৭টি ধারা আছে। এটি একটি মূল আইন (Substantive Law)
ফৌজদারি কার্যবিধি আইন ১৮৯৮ সালের ২২ মার্চ প্রকাশিত হয় এবং ১৮৯৮ইং সালের ১লা জুলাই কার্যকর হয়। এটি ১৮৯৮ সালের ৫নম্বর আইন এবং এটি একটি পদ্ধতিগত আইন। এতে ৫টি তফসিল ও ৫৬৫টি ধারা আছে। এতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধানটি ২০০৭ সালে সংযোজিত হয়।
দণ্ডবিধি আইন প্রকাশিত হয় ১৮৬০ সালের ০৬ অক্টোবর এবং তা ১৮৬২ সালের ১লা জানুয়ারি হতে 'দণ্ডবিধি, ১৮৬০' নামে কার্যকর হয়। এই আইন উক্ত সালের ৪৫ নম্বর আইন। এটি একটি মূল আইন (Substantive Law)। এতে বর্তমানে ৫১১টি ধারা আছে। এই আইনে অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তি সম্পর্কে বিধান বর্ণনা করা হয়েছে।
সাক্ষ্য আইন প্রকাশিত হয় ১৮৭২ সালের ১৫ মার্চ এবং কার্যকর হয় ১৮৭২ সালের ১ সেপ্টেম্বর। এটি ১৮৭২ সালের ১নম্বর আইন, এতে ১৬৭টি ধারা আছে। এটি একটি পদ্ধতিগত আইন ।
তামাদি আইন ১৯০৮ সালের ৭ আগস্ট প্রকাশিত হয় এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারি হতে কার্যকর হয়। এটি ১৯০৮ সালের ০৯ নম্বর আইন, এতে মোট ২৯টি ধারা, ১টি তফসিল ও তাতে ১৮৩টি অনুচ্ছেদ আছে। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন।
বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ স্বায়ত্বশাসিত সংস্থা। এটি বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স ও বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ ( ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং-৪৬) দ্বারা প্রতিষ্ঠিত হয় । এই অর্ডার এর ৪০নং অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (১) এ প্রদত্ত ক্ষমতা বলে বার কাউন্সিল সরকারের পূর্বানুমতিক্রমে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এর কার্যাবলী সম্পাদনের জন্য কতিপয় নির্ধারিত বিষয়ে বিধি প্রণয়ন করতে পারেন।
সব বিষয়ে অনুশীলন করে বার পরীক্ষায় সফল হন