বার কাউন্সিল অর্ডার এন্ড রুল-১৯৭২
বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ স্বায়ত্বশাসিত সংস্থা। এটি বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স ও বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ ( ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং-৪৬) দ্বারা প্রতিষ্ঠিত হয় । এই অর্ডার এর ৪০নং অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (১) এ প্রদত্ত ক্ষমতা বলে বার কাউন্সিল সরকারের পূর্বানুমতিক্রমে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এর কার্যাবলী সম্পাদনের জন্য কতিপয় নির্ধারিত বিষয়ে বিধি প্রণয়ন করতে পারেন।
বার কাউন্সিল অর্ডার
সংক্ষিপ্ত ব্যাখাঃ
অনুচ্ছেদ-১: শিরোনাম, ব্যপ্তি ও প্রয়োগ
বাংলাদেশ বার কাউন্সিল বিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান-
বাংলাদেশ বার কাউন্সিল ১৯৭২সালে প্রতিষ্ঠিত হয়?
বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার কার্যকর হয় ১৭ মে, ১৯৭২ তারিখ হতে-
অনুচ্ছেদ-২: সংজ্ঞা
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ব্যতীত সকল বার এসোসিয়েশনকে লোকাল বার এসোসিয়েশন বলা হয়-
অনুচ্ছেদ-৩: বার কাউন্সিলের প্রতিষ্ঠা
যে আইন দ্বারা বার কাউন্সিল প্রতিষ্ঠিত তার নাম হলো বাংলাদেশ লিগ্যাল প্রাকটিসশনার ও বার কাউন্সিল অর্ডার
অনুচ্ছেদ-৪: বার কাউন্সিলের মেয়াদ
নির্বাচনের পর হতে বার কাউন্সিলের মেয়াদ হবে ৩ বছর-
অনুচ্ছেদ-৫: বার কাউন্সিলের গঠন
বার কাউন্সিল নির্বাচনের জন্য লোকাল বার সমিতিগুলোকে ৭ টি গ্রুপে বিভক্ত করা হয়েছে-
কোনো এডভোকেট পর পর ২ বার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হতে পারেন-
বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য সংখ্যা ১৫-
অনুচ্ছেদ-৬: চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান
বাংলাদেশের এটর্নি-জেনারেল পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ·
বার কাউন্সিলের নির্বাচিত সদস্য সংখ্যা হলো ১৪ -
বার কাউন্সিলের স্টান্ডিং কমিটির সংখ্যা বর্তমানে ৩ টি -
বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য সংখ্যা ৫-
অনুচ্ছেদ-৬এ: বার কাউন্সিলের সচিব নিয়োগ
সরকার বার কাউন্সিলের সচিব পদে নিয়োগ দিতে পারেন কোনো জেলা জজকে বা অতিরিক্ত জেলা জজকে
বার কাউন্সিলের সচিব পদে নিয়োগদানের ক্ষমতা অর্পিত হয়েছে সরকারের উপর-
অনুচ্ছেদ-৭: বিলুপ্ত
অনুচ্ছেদ-৮: বার কাউন্সিলের নির্বাচনকাল
বার কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার বছরে বার কাউন্সিলের নির্বাচন সমাপ্ত করতে হবে ৩১ শে মে'র মধ্যে-
বার কাউন্সিলের সদস্য নির্বাচন ৩ বছর পরপর অনুষ্ঠিত হয়-
বার এসোসিয়েশনের নির্বাহী কমিটির নির্বাচন সাধারণত ১ বছর পর অনুষ্ঠিত হয়-
বাংলাদেশের এটর্ণি-জেনারেল বার কাউন্সিলের ১৫ জন সদস্যের মধ্যে ১ জন সদস্য এটা বার কাউন্সিল আদেশে এর অনুচ্ছেদ-৫ এ বলা আছে-
নির্বাচনের পর হতে বার কাউন্সিলের মেয়াদ ৩ বছর এই বিধান বার কাউন্সিল আদেশের অনুচ্ছেদ ৪ এ বলা আছে-
বার কাউন্সিল ১৫জন সদস্য সমন্বয়ে গঠিত হতে হবে এই বিধান বার কাউন্সিল আদেশের অনুচ্ছেদ ৫ এ বর্ণিত আছে-
বাংলাদেশের এটর্নি-জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান হবেন এটা বার কাউন্সিল আদেশের অনুচ্ছেদ ৬ এ বর্ণিত আছে-
বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য সংখ্যা ৫ জন -
বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির সদস্য সংখ্যা ৫ জন –
বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির সদস্য সংখ্যা ৯ জন-
অনুচ্ছেদ-৯: নির্বাচনের বিজ্ঞপ্তি গেজেটে প্রকাশ
বার কাউন্সিলের ভোটারদেরকে ব্যক্তিগতভাবে নোটিশ দেওয়া আবশ্যক হবে না যদি নির্বাচনের নোটিশ গেজেটি প্রকাশিত হয় নির্বাচনের ৩০ দিন পূর্বে-